এখন ০৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহ কালীগঞ্জে ইজিবাইক ও মোটর সাইকেলের সংঘর্ষে যুবক নিহত

মোঃ আবু সুফিয়ান শান্তি, ঝিনাইদহ জেলা প্রতিনিধি -ঃ- ঝিনাইদহের কালীগঞ্জে ইজিবাইক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নুর ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। 

আজ সোমবার ২৬ ডিসেম্বর  ভোর ৬টার দিকে কালীগঞ্জ-গান্না সড়কের কালীগঞ্জ উপজেলার আলাইপুর এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

নিহত নুর ইসলাম কালীগঞ্জ উপজেলার কাঁদিরকোল গ্রামের শাহাজান আলীর ছেলে। আহত অন্যজনের নাম-পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা জানায়, ভোরে বাড়ি থেকে মোটরসাইকেলে নুর ইসলাম কালীগঞ্জ শহরের দিকে আসছিল। 

পথিমধ্যে আলাইপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় গুরুত্বর আহত হন মোটরসাইকেল চালক ও আরোহী নুর ইসলাম। 

স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুর ইসলামকে মৃত ঘোষণা করেন। কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

ঝিনাইদহ কালীগঞ্জে ইজিবাইক ও মোটর সাইকেলের সংঘর্ষে যুবক নিহত

প্রকাশিত হয়েছে: ০৩:৫৬:১৯ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২