এখন ০৫:১৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চমক দেখাবেন বলে মনে করেন হাতি প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী মিলন

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধি -ঃ- ২৭ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটাররা চমক দেখাবেন বলে মনে করেন হাতি প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার লতিফুর রহমান মিলন।
শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে রংপুর প্রেসক্লাব চত্বরে গণসংযোগকালে সাংবাদিকদের তিনি একথা বলেন। মিলন বলেন, নগরবাসী জেগেছে, আর ঘুমিয়ে নেই। তারা উন্নয়ন চায়, তারা এবারে দুর্নীতির বিরুদ্ধে জিততে চায়। বিধায় চারিদিকে ভোটারদের মাঝে হাতি প্রতীকের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। যারা উন্নয়নে ব্যর্থ তাদের সাথে আর নেই রংপুর সিটির মানুষ। আমি মনে করি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দলমত, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ভোট দেবে।
স্বতন্ত্র প্রার্থী বলেন, আমি হয়ত নগরবাসীর সব মানুষের কাছে পৌঁছাতে পারিনি, তারপরও ৯০ ভাগ মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি। সেই বিশ্বাসে নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।মিলন বলেন, আমি সবসময় সততা ও সম্পর্কের মাধ্যমে এগিয়ে যেতে চাই, সেই এগিয়ে যাওয়ার দলে জ্ঞানী-গুণী, খেটে খাওয়াসহ এখন হাজার হাজার মানুষ যোগ দিয়েছেন। আমি আশাবাদী নগরবাসীর জেগে ওঠা সফল হবে।
পরে ইঞ্জিনিয়ার লতিফুর রহমান মিলন নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এসএম আসিফুল ইসলাম, রাজু আহমেদ, সুজনসহ অন্যান্য কর্মী-সমর্থকরা।
প্রসঙ্গত, ইঞ্জিনিয়ার লতিফুর রহমান মিলন ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের জেলা ও বিভাগীয় সভাপতি। এবারের ভোটে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

চমক দেখাবেন বলে মনে করেন হাতি প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী মিলন

প্রকাশিত হয়েছে: ০২:২৯:০০ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২