এখন ০৪:২৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় সড়কে ডাকাতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি -ঃ- ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে ধরখার-আখাউড়া সড়কের টানমান্দাইল এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, আখাউড়া উপজেলার জাঙ্গাল গ্রামের ওবায়দুল হক, গঙ্গাসাগর গ্রামে মে. বিজয় ও শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার ছাব্বিশপাড়া গ্রামের আজিজুল হক। তাদের কাছ থেকে রাম দাসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়।

আখাউড়া থানা পুলিশ সূত্র জানায়, ডাকাতির উদ্দেশ্যে সড়কে জড়ো হওয়ার খবরে এস.আই মোবারক হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে রাত দেড়টার দিকে টানমান্দাইল এলাকায় অভিযান চালান। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়। এস আই মোবারক বাদী হয়ে আখাউড়া থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এর আগেও তাদের বিরুদ্ধে একাধিক মামলা আছে বলে পুলিশ জানায়।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

আখাউড়ায় সড়কে ডাকাতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

প্রকাশিত হয়েছে: ১২:২৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২