এখন ০৪:০৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সায়েদাবাদ গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি

বিশেষ সংবাদদাতা -ঃ- ১০ ডিসেম্বর (শনিবার) ঢাকা বিভাগীয় গণসমাবেশ সায়েদাবাদ এলাকার গোলাপবাগ মাঠে করার অনুমতি পেয়েছে বিএনপি। ৯ ডিসেম্বর (শুক্রবার) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন কথা জানান।

বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন বলেন, ‘আমাদের দলের ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেনকে মৌখিকভাবে বলা হয়েছে গোলাপবাগ মাঠের কথা। এখনও কাগজ দেয়নি।’

বৈঠক থেকে বের হয়ে ডা. জাহিদ হোসেন বলেন, ‘আগামীকাল শনিবার বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ গোলাপবাগ মাঠে হবে। আইনশৃঙ্খলাবাহিনীর কাছে আমরা গোলাপবাগ মাঠ ব্যবহার ও মাইক ব্যবহারের অনুমতি চেয়ে চিঠি দেই। পুলিশ কমকর্তা হারুন অর রশীদ জানিয়েছেন, গোলাপবাগ মাঠ ব্যবহার করার প্রস্তুতি নিন। তারা সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন।’

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

সায়েদাবাদ গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি

প্রকাশিত হয়েছে: ০৯:৪৯:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২