তপন দাস, নীলফামারী প্রতিনিধি -ঃ- উপজেলা পর্যায়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ (২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় ও জাতীয় ক্রীড়া পরিষদের বাস্তবায়নে নীলফামারীর কিশোরগঞ্জ সদরে ও ডিমলা উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নাধীন হ্যালিপ্যাড মাঠে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে পুরান স্টেডিয়ামে এবং বিকালে ডিমলা উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম লিথনের একক আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্টেডিয়াম নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল। বিশেষ অতিথি ছিলেন নীলফামারী-১ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার এবং কিশোরগঞ্জে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি রাবেয়া আলিম ও নীলফামারী-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন মহোদয়ের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া মন্ত্রীর একান্ত পিএস মোঃ আবু নাসের, কিশোরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ বারী পাইলট, নির্বাহী কর্মকর্তা মোঃ নুর-ই আলম সিদ্দিকী, এসিল্যান্ড সানজিদা খানম প্রমুখ। ডিমলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন, ডোমার সার্কেল এর সহকারী পুলিশ সুপার আলী মোহাম্মদ আব্দুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, খগাখড়িবাড়ী ইউনিয়ন আ’লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সেক্রেটারি আরিফুর রহমান আরিফ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু সায়েম সরকার, যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ, ঠিকাদারি প্রতিষ্ঠান মাস্ কনসোর্টিয়াম লিমিটেড এর ডিএম ইঞ্জিনিয়র রফিকুল ইসলাম, ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের নেতা আবু কালাম, সদস্য জুয়েল হোসেন রব্বু প্রমুখ।
যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন বিডিসমাচার২৪.কমকে জানান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মাদকের ভয়াল গ্রাস থেকে যুব সমাজকে ক্রীড়া অনুরাগী করতে সারাদেশে দ্বিতীয় পর্যায়ে ১৮৬টি শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছেন। এরই ধারাবাহিকতায় নীলফামারীর কিশোরগঞ্জ ও ডিমলা উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে দুইটি মিনি স্টেডিয়াম নির্মাণের জন্য আজ মাননীয় ক্রীড়া ও যুব প্রতিমন্ত্রী মহোদয় স্টেডিয়ামের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
তিনি আরও বলেন, এই স্টেডিয়ামের কিছু বৈশিষ্ট্য হচ্ছে ৭০× ৪০ ফুট দুই তলা প্যাভিলিয়ন ভবন নির্মাণ, ৩শত ফুট ৫ধাপ বিশিষ্ট সাধারণ গ্যালারি, পুরুষ ও মহিলাদের আলাদা ওয়াশরুম বল্ক নির্মাণ, খেলার মাঠের চারদিকে আরসিসি সারফেস ড্রেন থাকবে, আরসিসি সংযোগ সড়ক ও সাথে গাছ রোপণ এবং শেখ রাসেল এর মুর্যাল স্থাপন করা হবে।













