এখন ০৪:২৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি কথায় কথায় দূতাবাসে চলে যায় – আইনমন্ত্রী

মইনুল ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি -ঃ- বিএনপিকে পরনির্ভরশীল দল উল্লেখ করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এম.পি বলেছেন, ‘তাঁরা কথায় কথায় বিদেশী দূতাবাসে চলে যায়। পাকিস্থানের ভয় দেখায়। তাঁরা ক্ষমতায় এলে দেশকে বিরাণ করে ফেলবে। তাই আপনাদেরকে (জনগণ) সতর্ক থাকতে হবে। আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিতে হবে। তাহলে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশ হবে।’

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের মাঝে চাবি হস্তান্তর ও গৃহ প্রবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আনিসুল হক এসব কথা বলেন। অনুষ্ঠানে মোট ৪০৩ জন গৃহহীনের মাঝে ঘরের চাবি তুলে দেওয়া হয়। এ সময় জানানো হয় কসবার মনকশাইর এলাকার এ প্রকল্পটি দেশের সর্ববৃহৎ আশ্রয়ণ প্রকল্প। এখানে বিদ্যালয় ও পার্ক হবে বলে জানান মন্ত্রী।

এ সময় আনিসুল হক আরো বলেন, ‘শেখ হাসিনার সরকার জনগণের সরকার। বিএনপির সেক্রেটার বেশ লম্বা লম্বা বক্তব্য দিয়ে বলেন যে আমরা নাকি দেশ ধ্বংস করে দিচ্ছি। গরীবের ঘর পাওয়া যদি ধ্বংসের বিষয় হয় তাহলে এটাই ভালো। আসল কথা হলো বিএনপি জনগণের সেবা করা পছন্দ করে না। তারা জনগণের নামে ভিক্ষা এনে লুটপাট করতে চায়।’

আশ্রয়ণ প্রকল্প এলাকায় হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম। কসবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুদ উল আলমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কসবা উপহেলা পরিষদ চেয়াম্যান অ্যাডভোকেট রাশেদুল কায়সায় ভূঁইয়া, আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল, কসবা পৌরসভার মেয়র এমজি হাক্কানি, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কবীর আহমদে ভূ্ইয়া।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

বিএনপি কথায় কথায় দূতাবাসে চলে যায় – আইনমন্ত্রী

প্রকাশিত হয়েছে: ০১:৪৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২