এখন ০৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আদমদীঘিতে ককটেল হামলার ঘটনায় বিএনপির সভাপতিসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা

মিরু হাসান, বগুড়া সংবাদদাতা -ঃ- বগুড়ার আদমদীঘিতে যুবলীগের উদ্যোগে দেশে নৈরাজ্য ও সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিলে ককটেল নিক্ষেপ ঘটনায় আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি ও সম্পাদকসহ বিএনপির ৩৭জন নেতাকর্মির নাম উল্লেখসহ অজ্ঞাত আরো অনেকের বিরুদ্ধে বিষ্ফোরক দ্রব্য বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের হয়েছে। আদমদীঘি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বাদি হয়ে এই মামলা দায়ের করেন।

বুধবার ২৩ নভেম্বর সন্ধ্যায় আদমদীঘি উপজেলা যুবলীগের উদ্যোগে সারাদেশে বিএনপির নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিলে ককটেল নিক্ষেপ করা ঘটনায় ছাত্রলীগের ৫জন নেতা আহত হয়। এ ঘটনায় আদমদীঘি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বাদি হয়ে থানায় আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার ও সাধারণ সম্পাদক আবু হাসানসহ ৩৭জন বিএনপি নেতাকর্মিদের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো অনেকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম মামলা দায়ের নিশ্চিত করে বলেন, আসামীদের গ্রেফতার তৎপরতা চলছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

আদমদীঘিতে ককটেল হামলার ঘটনায় বিএনপির সভাপতিসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত হয়েছে: ১১:৫৪:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২