এখন ০৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লালপুরে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত

এস ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি -ঃ- নাটোরের লালপুরে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটর সাইকেলের আরোহী একই পরিবারের তিনজন নিহত হয়েছে।

শুক্রবার ১৮ নভেম্বর বিকেল পৌনে ৪ টার দিকে উপজেলার লালপুর – গোপালপুর সড়কে লালপুর ইউনিয়নের ডেবড় পাড়া নামক স্থানে এই দূর্ঘটনাটি ঘটে। নিহতরা সম্পর্কে বাবা, ছেলে ও নাতি। নিহতরা হলেন, উপজেলার বিরোপাড়া গ্রামের নুর মহম্মদের ছেলে শহিদুল ইসলাম, শহিদুল ইসলামের ছেলে সোহাগ হোসেন ও সোহাগ হোসেনের ৪ বছর বয়সী শিশু সন্তান ইভান। 

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনোয়ারুজ্জামান ও স্থানীয়রা জানান, পারিবারিক কাজের জন্য মোটর সাইকেল চালিয়ে লালপুর থেকে গোপালপুর বাজারে যাচ্ছিলেন। পথে ডেবড় পাড়া নামক স্থানে পৌঁছিলে বিপরীত দিক থেকে আসা জি এম ট্রাভেলসের যাত্রীবাহী বাসটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

এতে মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে সোহাগ হোসেন ও তার শিশু সন্তান ইভান ঘটনাস্থলে মারা যায়। এ সময় স্থানীয়রা ঘটনাটি দেখে পুলিশকে সংবাদ দেয় এবং আহত অবস্থায় শহিদুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে বাসটি জব্দ করতে পারলেও কৌশলে বাসটি ফেলে রেখে পালিয়ে যায় বাসের চালক ও তার সহযোগী। বর্তমানে তিন জনের মরদেহ লালপুর থানায় রয়েছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

লালপুরে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত

প্রকাশিত হয়েছে: ০২:০৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২