এখন ০৪:১৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরের তিস্তা নদীতে নিখোঁজের ৮ দিন পর বাস হেল্পারের লাশ উদ্ধার

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধি -ঃ রংপুরের কাউনিয়ায় গোসল করতে গিয়ে তিস্তা নদীতে নিখোঁজের আটদিন পর শামীম ইসলাম কালুর (১৯) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার টেপামধুপুর ইউনিয়নের তিস্তার চরা ল হয়বৎখা গ্ৰামের নদীর তীরে মরদেহ থেকে উদ্ধার করা হয়। শামীম ইসলাম কালু ঢাকার মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের বাসিন্দা মৃত আজমের ছেলে। সে মৌমিতা বাসের হেলপার ছিলেন।
কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদার রহমান জানায়, মঙ্গলবার সকালে নদীর তীরবর্তী গ্রামের লোকজন নদীতে অজ্ঞাত এক যুবকের মরাদেহ ভাসতে দেখে। পরে স্থানীয় লোকজন এর মাধ্যমে খবর পেয়ে দুপুর দুইটার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, ঈদের আগের দিন উপজেলার টেপামধুপুর ইউনিয়নে তিস্তার নদী তীরবর্তী চর গনাই গ্রামে যাত্রী নিয়ে আসেন। এরপর সরকার ঘোষিত লকডাউনে ঢাকায় ফিরে যেতে পারেন নাই। এরপর থেকে ওই গ্রামে গাড়ী সহ তিনি ও সুপারভাইজার স্বাধীন এবং হেলপার শামীম আটকে পড়েন। গত ২৬ জুলাই সোমবার দুপুরে তারা তিনজন তিস্তা নদীর পাড়ে ঘুরতে যান। এসময় শামীম গোসল করতে নদীতে নেমে পড়ে। কিন্তু সে সাঁতার জানতো না। নদীতে স্রোতের প্রবণতা বেশি থাকায় অল্প সময়ে শামীম পানিতে তলিয়ে যায়। পরে ৯৯৯ মাধ্যমে কাউনিয়া ফায়ার সার্ভিসকে খবর দেয়। কাউনিয়া ফায়ার সার্ভিসে কোনো ডুবুরি দল না থাকায় রংপুর থেকে একটি ডুবুরি দল এসে ৫ ঘণ্টা অভিযান চালিয়ে নিখোঁজের কোনো সন্ধান পায়না। নিখোঁজের ঘটনা আট দিন পর আজ ওই যুবকের মরদেহ নদীতে ভাসতে দেখে স্থানীয় লোকজন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুবুর রহমান বলেন, গত কয়েকদিন আগে তিস্তা নদীতে এক যুবক গোসল করতে গিয়ে ডুবে গিয়ে নিখোঁজ হয়। উদ্ধার হওয়া মরাদেহ ওই যুবকের বলে প্রাথমিকভাবে সনাক্ত করেছে স্থানীয় লোকজন।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

রংপুরের তিস্তা নদীতে নিখোঁজের ৮ দিন পর বাস হেল্পারের লাশ উদ্ধার

প্রকাশিত হয়েছে: ০৮:৩০:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১