লায়ন রাকেশ কুমার ঘোষ, স্টাফ রিপোর্টার, আখাউড়া,( ব্রাহ্মণবাড়িয়া) -ঃ- ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় পুলিশের বিশেষ অভিযানকালে এ.এস.আই(নিরস্ত্র) মোঃ আলমগীর হোসেন ও সঙ্গীয় অফিসার ফোর্সের নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে গত ১৬/১১/২০২২ তারিখে বিকাল ৫ ঘটিকায় আখাউড়া থানাধীন আখাউড়া দক্ষিণ ইউপিস্থ, নুরপুর মোঃ বাহার মিয়ার কাঠ বাগান হইতে ৩৯ বোতল মাদকদ্রব্য স্কাফ সিরাপ সহ ১। মোঃ গাদ্দাফি মিয়া(৩০), পিতা-মৃত নুর মোহাম্মদ, মাতা-লিমা বেগম, সাং-পশ্চিম দত্তপাড়া(কামাল মিয়ার বাড়ি), ২। কাজী আব্দুল্লাহ আল মামুন (৪০), পিতা-মৃত আলহাজ্ব কাজী আবুল হোসেন, মাতা-ছালেহা বেগম, সাং-সাটিরপাড়া(১৬০/২, কাজী ভিলা), ৩। মোঃ হৃদয় মিয়া(৩০), পিতা-মোঃ হোসেন মিয়া, মাতা-সেলিনা বেগম, সাং-ব্রাম্মন্দী(খালপাড়, হিরন মিয়ার বাড়ি), সর্ব থানা-নরসিংদী সদর, জেলা-নরসিংদী তাদেরকে হাতে নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আখাউড়া থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়।
অফিসার ইনচার্জ ওসি আসাদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামী দেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।













