এখন ০৪:১৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পদায়ন ও পর্যায়োন্নয়নসহ ১৯ দফা দাবিতে পবিপ্রবিতে ৩য়-৪র্থশ্রেণীর কর্মচারিদের লাগাতার আন্দোলন শুরু

পটুয়াখালী প্রতিনিধি -ঃ- চাকুরিতে পদায়ন ও পর্যায়োন্নয়নসহ ১৯দফা দাবিতে কর্মবিরতিসহ লাগাতার আন্দোলন শুরু করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (পবিপ্রবি)’তে কর্মরত ৩য়-৪র্থশ্রেণীর কর্মচারিরা।
গতকাল মঙ্গলবার (১৫ নভেম্বর) বেলা ১১টায় পবিপ্রবি’র প্রশাসনিক ভবনের সামনে বঙ্গবন্ধু কর্মচারি পরিষদের ব্যানারে শতাধিক কর্মচারি ১ঘন্টার কর্মবিরতি পালন ও মানববন্ধন কর্মসূচি পালন করে। বঙ্গবন্ধু কর্মচারি পরিষদের আহবায়ক আবদুল বারেক হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে সংগঠনের সদস্য সচিব মো: শাহাদাৎ হোসেন পিয়াল, পবিপ্রবি কর্মচারি পরিষদ সভাপতি মো: মজিবুর রহমান মৃধা, সাধারণ কর্মচারি মো. জসিম উদ্দিন খন্দকার, মো. সহিদুল ইসলাম সর্দার, মো. আলমগীর হোসেন আলম, মো: মিলন মিয়া, সহিদুল ইসলাম প্রমূখ বক্তৃতা করেন। বক্তারা তাদের দাবি না মানা পর্যন্ত তাদের লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দেন।
প্রসঙ্গত, পবিপ্রবি’র বঙ্গবন্ধু কর্মচারি পরিষদের নেতৃবৃন্দ তাদের চাকুরিতে পদোন্নতি/পর্যায়োন্নয়নের ফিক্সেশন বেনিফিটসহ ইনক্রিমেন্ট ও প্রাপ্যতার তারিখ থেকে বকেয়া বেতন-ভাতার দাবিতে কর্তৃপক্ষকে ৭দিনের আল্টিমেটাম দিয়ে গত ৮নভেম্বর উপাচার্য-রেজিষ্ট্রার বরাবরে একটি স্মারক লিপি পেশ করে। নির্ধারিত সময়ে কর্তৃপক্ষ ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা না হলে কর্মবিরতিসহ লাগাতার আন্দোলনের ঘোষনা দেয়। স্মারকলিপিতে ১৫নভেম্বর ১ঘন্টার কর্মবিরতি ও মানববন্ধন, ১৬নভেম্বর-প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ধর্মঘট, ১৭-২৩ নভেম্বর-১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতি পালনের ঘোষনা দেয়। এতে কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহন না করলে লাগাতার কর্মবিরতি সহ আমরণ অনশন পালনের উল্লেখ রয়েছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

পদায়ন ও পর্যায়োন্নয়নসহ ১৯ দফা দাবিতে পবিপ্রবিতে ৩য়-৪র্থশ্রেণীর কর্মচারিদের লাগাতার আন্দোলন শুরু

প্রকাশিত হয়েছে: ০৩:১১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২