রাকিব হোসেন সোহেল, লক্ষীপুর জেলা প্রতিনিধি -ঃ- দল্টা গ্রামে নিজ জমিতে স্থাপনা নির্মাণ করতে গিয়ে ভূমিদস্যুদের কবলে জাকির ও তার পরিবারের সদস্য গণ। ঘটনার সুত্রপাত ১৮-ই এপ্রিল ২০২২ ইং তারিখে রামগঞ্জ থানাধীন ১০ নং বাট্টারা ইউনিয়নের ৮নং ওয়ার্ড দল্টা গ্রামে আলা বক্স ভূঁইয়া বাড়ীতে এঘটনাটি ঘটে।জাকির সহ একই বাড়ীর ৬ পরিবারের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা সাজিয়ে ভূমি জবরদখলের পায়তারা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। মিছ ও সি আর মামলা সহ ১৬টি মামলা করেও কোনো সুবিচার পাননি ভূক্তভোগীরা।কতিপয় ভূমিদস্যুদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ।

তাদের বিরুদ্ধে পদেক্ষেপ নেওয়ার মতো মনে হয় কেউ নেই। আদালতে তাদের বিরুদ্ধে মামলা থাকার সর্থেও বুক ফুলিয়ে চলাফেরা সমাজের সর্বস্তরে।সুযোগ ফেলে দখল করছে অন্যের জমি।সহায় সম্বলহীন হচ্ছে গ্রামের জাকির পরিবারের মতো আরও অনেক পরিবার।এমতাবস্থায় তাদেরকে ঠেকানো না হলে সমাজে ভূমিদস্যুদের দৌরাত্ম্য আরও বেড়ে যাবে।জাকির সহ একই বাড়ীর ৬ পরিবার কে প্রাণনাশের হুমকি দিয়ে চার লক্ষ্য টাকা দাবী করেন ভূমিদস্যু সুমন ও তার সহযোগীরা। এই কারণে পালিয়ে বেড়াচ্ছে ৬ টি পরিবার। ভূক্তভোগী পরিবারের সদস্যরা প্রিন্ট মিডিয়া, ও টিভি সাংবাদিকদের উপস্তিতিতে স্থানীয় প্রশাসনের কাছে তাদের প্রাণের নিরাপত্তা নিচ্ছিত করতে মামলা সুস্থ্য তদন্ত ও সুবিচার কামনা করছেন।













