এখন ০৪:০৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় সাহিত্য মেলা উদ্বোধন মঙ্গলবার

মিরু হাসান বাপ্পী, বগুড়া সংবাদদাতা -ঃ- বগুড়া জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় জেলা বাংলা একাডেমির সমন্বয়ে ও সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জেলা সাহিত্য মেলার উদ্বোধন হতে যাচ্ছে। আগামী মঙ্গলবার সকাল ১০ টায় শহরের জিলা স্কুল মাঠে এ মেলার উদ্বোধন করবেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. জিয়াউল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, কবি বজলুল করিম বাহার। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখবেন বাংলা একাডেমির উপ-পরিচালক ড. এ কে এম কুতুবউদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বগুড়ার অতিরিক্ত জেলা (সার্বিক) মাসুম আলী বেগ।

উদ্বোধন শেষে বেলা ১১টায় প্রবন্ধ পাঠ ও আলোচনা, দুপুর আড়াইটায় লেখক কর্মশালা, বিকাল ৫টায় স্বরচিত কবিতা, ছড়া, গল্প ও নাটক পাঠ রয়েছে। শেষে রাত ৮টায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এরই মধ্যে মেলার সকল প্রস্তুতি সম্পন্ন করতে ডেকোরেটর প্যান্ডেল ও লাইটিংয়ে সাজিয়ে তোলা হচ্ছে জিলা স্কুল মাঠ।

বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হক জানান, জেলা পর্যায়ের সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে জেলা সাহিত্য মেলার আয়োজন করা হয়েছে। তরুণ সাহিত্যিকদের জন্য কর্মশালার আয়োজন থাকছে। সাহিত্য মেলার মধ্যে দিয়ে জেলার কবি ও সাহিত্যি প্রেমীদের আরো প্রেরণা যোগানো হবে। যেন আগামীতে নতুনরা আরো ভালো সাহিত্যকর্ম সৃষ্টি করতে পারেন।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

বগুড়ায় সাহিত্য মেলা উদ্বোধন মঙ্গলবার

প্রকাশিত হয়েছে: ০৯:৪৭:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২