তানোর (রাজশাহী) প্রতিনিধি -ঃ- রাজশাহীর তানোরের কালীগঞ্জ হাট উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, ১৪ নভেম্বর রোববার সকালে বিদ্যালয়ের সভা কক্ষে প্রধান শিক্ষক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় ও সভাপতি রামিল হাসান সুইটের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও তরুণ উদ্যোগক্তা আবুল বাসার সুজন।অন্যান্যদের মধ্যো আরো উপস্থিত বিদ্যুৎসাহী সদস্য ও কাউন্সিলর মোস্তাফিজুর রহমান বাবু। এছাড়াও কমিটির সকল সদস্য, শিক্ষক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।













