মোঃ হাচিবুর রহমান, কালিয়া (নড়াইল) প্রতিনিধি -ঃ- কালিয়ায় চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বিশ্বাস। দীর্ঘদিন অসুস্থ থাকার পর পর ১০ নভেম্বর (বৃহস্পতিবার ) রাত ২টায় গোপালগঞ্জ সদর হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
১১ নভেম্বর (শুক্রবার) জুম্মার নামায শেষে উপজেলার সরসপুর পহরডাঙ্গা ঈদগাহ ময়দানে গার্ড অফ ওনার প্রদান করে জানাযার নামায শেষে রাষ্ট্রীয় মর্যাদায় সরসপুর-পহরডাঙ্গা কবরস্থানে দাফন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার ( ভূমি) মোঃ জহরুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ হালিম শেখ, নড়াগাতি থানার সাব ইন্সপেক্টর মোঃ মফিজুল সহ ইউনিয়নের সকল বীর মুক্তিযোদ্ধাগণ ও এলাকাবাসি।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এলাকায় শোকের ছাঁয়া বিরাজ করছে।













