এখন ০৪:১৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভূরুঙ্গামারীতে চুরির অভিযোগে ৩ যুবক আটক

আনোয়ার হোসেন আরিফ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি -ঃ- কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চুরির অভিযোগে পৃথক পৃথক মামলায় তিন যুবককে আটক করেছে থানা পুলিশ। আটককৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া মালামাল উদ্ধার করেছে থানা পুলিশ।

বুধবার দিবাগত রাতে চুরির অভিযোগে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, রেজাউল করিম সাদ্দাম, অসীম কুমার সরকার ও হযরত আলীর পুত্র সোহেল। তারা সবাই ভূরুঙ্গামারী ইউনিয়নের বাগভান্ডার গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ নভেম্বর রোববার দিবাগত রাতে ভূরুঙ্গামারী ইউনিয়নের বাগভান্ডার এলাকার আনোয়ার হোসেন ও লিটন মিয়া নামের দুই ব্যক্তির মুদি দোকানে চুরি হয়। চুরির ঘটনায় আনোয়ার হোসেন সন্দেহ মূলক রেজাউল করিম সাদ্দাম, জিয়াউর রহমান জিয়া ও অসীম কুমার সরকার সহ অজ্ঞাত কয়েক জনের নামে থানায় অভিযোগ দায়ের করেন। এরই প্রেক্ষিতে ভূরুঙ্গামারী থানা পুলিশ ৯ নভেম্বর বুধবার দিবাগত রাতে সাদ্দাম ও অসীমকে আটক করে।অপরদিকে গত ২৬ অক্টোবর উপজেলা ভূরুঙ্গামারী ইউনিয়নের দেওয়নের খামার এলাকার বাসিন্দা ভূরুঙ্গামারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ময়দান আলীর বাড়ি থেকে একটি এলইডি মনিটর চুরির ঘটনা ঘটে। ঐ ঘটনায় ৯ নভেম্বর বুধবার দিবাগত রাতে সোহেল নামের আরেক যুবককে আটক করে থানা পুলিশ।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন আটকের সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসা বাদে আটককৃতরা চুরির দায় স্বীকার করেছে। তাদের নামে চুরির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

ভূরুঙ্গামারীতে চুরির অভিযোগে ৩ যুবক আটক

প্রকাশিত হয়েছে: ০৭:২৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২