এখন ০৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে  ৩ হাজার ৫০০ কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

মোঃ আবু সুফিয়ান শান্তি, ঝিনাইদহ জেলা প্রতিনিধি -ঃ- ঝিনাইদহে বিনামুল্যে  ৩ হাজার ৫০০ কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে। 

আজ ৬  নভেম্বর রোববার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের পক্ষ থেকে এ প্রণোদনা কর্মসূচীর আওতায় এ উপকরণ বিতরণ করা হয়। শুরুতে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।জেলা প্রশাসক মনিরা বেগম’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তাহজীব আলম সিদ্দিকী সমি এমপি। 

অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আজগর আলী, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ, ভাইস চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম উপস্থিত ছিলেন।

কৃষি বিভাগের কর্মকর্তারা জানায়, ২০২২-২৩ মৌসুমে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় গম, ভূট্টা, সরিষা, সূর্য্যমুখী, চিনাবাদামসহ অন্যান্য ফসল উৎপাদনের লক্ষ্যে প্রথম দিনে সাড়ে ৩ হাজার কৃষকের প্রত্যেককে ৫ কেজি বীজ ও ১৫ কেজি রাসায়নিক সার দেওয়া হয়। আগামী ৫ দিন আরও ১০ হাজার কৃষককে বিনামুল্যে একই উপকরণ দেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

ঝিনাইদহে  ৩ হাজার ৫০০ কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

প্রকাশিত হয়েছে: ০৩:৩৪:১৪ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২