এখন ০৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় সমবায় দিবস পালিত

মইনুল ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি -ঃ- ব্রাহ্মণবাড়িয়ায় “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” শ্লোগানকে সামনে রেখে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শনিবার দুপুরে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

জেলা প্রশাসক মোঃ শাহগীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায়  বিশেষ অতিথির বক্তব্য রাখেন  জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন, পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির, জেলা সমবায় অফিসার নওয়াজ শরীফ মজুমদার ও ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সভাপতি এম.এ.এইচ মাহবুব আলম।

আলোচনা সভায় বিভিন্ন শ্রেনীপেশার সাধারণ  মানুষ ও সমবায়ীরা উপস্থিত ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়ায় সমবায় দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখছেন র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় সমবায় দিবস পালিত

প্রকাশিত হয়েছে: ০১:১৪:৩২ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২