মোঃ আব্দুল হামিদ সরকার, নীলফামারী জেলা প্রতিনিধি -ঃ- নীলফামারীর ডিমলায় আমাদের প্রতিদিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। আমাদের প্রতিদিন পত্রিকার ডিমলা প্রতিনিধি মোঃ হাবিবুল হাসান হাবিব আয়োজনে আমাদের প্রতিদিন পত্রিকারটি ৭ম বর্ষে পদার্পন উপলক্ষে ৪ নভেম্বর শুক্রবার বিকাল ৫.৩০ মিনিটে প্রেসক্লাব কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিমলা থানার অফিসার ইনচার্জ লাইছুর রহমান, বিশেষ অতিথি ছিলেন পুলিশ পরিদর্শক তদন্ত বিশ্বদেব রায়, আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি সরোয়ার জাহান সোহাগ, সাধারন সম্পাদক মাসুদ পারভেজ রুবেল, যুগ্ম সাধারন সম্পাদক হাবিবুল হাসান হাবিব, সাংগঠনিক সম্পাদক জামান মৃধা, সমাজ সেবা বিষয়ক সম্পাদক রুহুল আমিন, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল হামিদ সরকার, কার্যকারী সদস্য আমির হামজা সোহেল রানা, বিশিষ্ট ব্যবসায়ী আলাল মিয়া, ডিমলা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি জাহাঙ্গীর রেজাসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
সত্যের সন্ধানে অবিরাম শ্লো গান নিয়ে ৩রা নভে/২০২২ খ্রিঃ ৬ষ্ঠ থেকে ৭ম বর্ষে পদার্পন করেছে আমাদের প্রতিদিন পত্রিকাটি। রংপুর বিভাগীয় শহর থেকে প্রকাশিত পাঠক নন্দিত পত্রিকা সংবাদের পাশাপাশি সব খবরের পাঠকের চাহিদা মেটাতে আমাদের প্রতিদিন অবিরাম পথচলার দৃঢ় প্রত্যয় নিয়ে প্রকাশনার ধারাবাহিকতায় অবিচল রাখায় সম্পাদক ও প্রকাশক মাহাবুব রহমানকে শুভেচ্ছা জানিয়েছন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দসহ অন্যান্য সংগঠনের প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার গণমাধ্যম কর্মী গণ।













