আব্দাহিয়ুর রহমান আপেল, বিশেষ প্রতিনিধি -ঃ- সৈয়দপুর বিমানবন্দরে ঢাকায় যাওয়ার সময় ইয়াবাসহ মো. আব্দুর রাজ্জাক মিলন নামের এক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও তাঁর এক সহযোগীকে ইয়াবাসহ আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়িন (এপিবিএন)।
শুক্রবার রাত ৮টার দিকে তাকে আটক করা হয়।
আটককৃত আব্দুর রাজ্জাক মিলন কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
বিমানবন্দর পুলিশ সূত্রে জানা যায়, রাত ৮টা ১০ মিনিটে আব্দুর রাজ্জাকের ইউএস-বাংলা এয়ারলাইন্সে ঢাকা যাওয়ার কথা ছিল। বোর্ডিং পাস নেওয়ার সময় তার শরীর তল্লাশী করে শার্টের পকেটে ১৫টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।













