আব্দাহিয়ুর রহমান আপেল, বিশেষ, প্রতিনিধি -ঃ- জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে রংপুর বিভাগীয় সেরা হওয়ায় কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমানকে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। রোববার ( ১৬ অক্টোবর) সকাল দশটায় জাতীয় জন্ম ও নিবন্ধন দিবস ২০১২২ উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ তাজুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস মেয়র ঢাকা দক্ষিণ, আতিকুল ইসলাম মেয়র ঢাকা উত্তর, শামসুল আরেফিন সচিব( সমন্বয় ও সংস্কার) , স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন সহ অনেকে।। চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান এ পুরস্কার পেয়ে তার অভিব্যক্তি ব্যক্ত করে বলেন – আমার এ পুরস্কার কুড়িগ্রাম জেলার তথা ভোগডাঙ্গা ইউনিয়নবাসীর গৌরব। আমি ধন্যবাদ জ্ঞাপন করি ও কৃতজ্ঞতা জানাই আমার ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট সকলকে যারা জন্ম নিবন্ধনের এ কাজগুলো যথাযথভাবে সুচারুরূপে পালন করেছেন।
উল্লেখ্য – রংপুর বিভাগের ৪৩৫টি ইউনিয়ন পরিষদের মধ্যে কুড়িগ্রাম জেলার ভোটডাঙ্গা ইউনিয়ন এই পুরস্কার অর্জন করেন।













