মইনুল ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি -ঃ- ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাইয়ুমপুর ইউনিয়নের কাইয়ুমপুর গ্রামের সড়কে শুক্রবার দুপুরে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আবুল হোসেন বাবু (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত আবুল হোসেন বাবু ওই গ্রামের মজিবুর রহমানের ছেলে।
কসবা থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান জানান, আঞ্চলিক সড়কে
সিএনজিচালিত অটোরিকশা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্হলেই মোটারসাইকেল আরোহী নিহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। অটোরিকশাটিকে আটক করা হয়েছে।













