এখন ০৪:০৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় জেলা বিএনপির সভাপতি বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা

মিরু হাসান বাপ্পী, বগুড়া সংবাদদাতা -ঃ- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বগুড়া জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন রেজাউল করিম বাদশা। সাধারণ সম্পাদক হয়েছেন আলী আজগর তালুকদার হেনা। বুধবার (০২ নভেম্বর) রাত পৌনে ১২টায় জেলা বিএনপির নির্বাচন পরিচালনা মিডিয়া উপ-কমিটির সদস্য কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সভাপতি পদে রেজাউল করিম বাদশা এক হাজার ১৫৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার অপর দুই প্রতিদ্বন্দ্বী যথাক্রমে ভিপি সাইফুল ইসলাম ৯১৩ ভোট ও ফজলুল বারী তালুকদার বেলাল ৮১ ভোট পেয়েছেন।

সাধারণ সম্পাদক পদে আলী আজগর তালুকদার হেনা ১ হাজার ৯৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার একমাত্র নিকটতম প্রতিদ্বন্দ্বী এম আর ইসলাম স্বাধীন পেয়েছেন ১ হাজার ৬৬ ভোট। এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে সহিদ উন নবী সালাম, একেএম খায়রুল বাশার, এবং জাহিদুল ইসলাম হেলাল নির্বাচিত হয়েছেন।

এদিন দুপুরে বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে সম্মেলনের প্রথম অধিবেশন শেষে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়। দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়।

জেলার ১২টি উপজেলা ও ১২টি পৌরসভার মধ্যে ২২টি ইউনিটের (ধুনট উপজেলা ও পৌর কমিটি গঠন করা হয়নি) দুই হাজার ২২২ জন কাউন্সিল এ সম্মেলনের ভোটার ছিলেন। তাদের মধ্যে দুই হাজার ১৫৬ জন ভোট দেন।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

বগুড়ায় জেলা বিএনপির সভাপতি বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা

প্রকাশিত হয়েছে: ০৯:১৮:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২