লায়ন রাকেশ কুমার ঘোষ, স্টাফ রিপোর্টার, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) -ঃ- ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব মো: আনিসুর রহমান মহোদয়ের নির্দেশে, সহকারী পুলিশ সুপার জনাব কামরুল ইসলাম, কসবা সার্কেল মহোদয়ের দিক-নির্দেশনায় এবং আখাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব মো: আসাদুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে আখাউড়া থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া অভিযানকালে এ.এস.আই(নিরস্ত্র) মোঃ আলমগীর হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সের নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে গত ২/১১/২০২২ ইং তারিখে, রাত অনুমান ১০টা ০৫ ঘটিকার সময় আখাউড়া থানাধীন আখাউড়া পৌরসভাস্থ, তারাগন পূর্বপাড়া মোঃ নাজির হোসেন এর মুদি দোকানের সামনে তারাগন হইতে ধাতুরপহেলা গ্রামের পাকা সড়কের উপর হইতে ২০০ বোতল মাদক জাতীয় স্কাফ সিরাপ সহ মোঃ চঞ্চল মিয়া(২৯), পিতা-মোঃ শাহ আলম মিয়া, মাতা-মৃত জাহানারা বেগম, স্থায়ী সাং-পুথাই(শের আলী বাড়ী), বর্তমানে সাং-উত্তর মৌড়াইল(নাছির চৌধুরীর বাড়ী), থানা-ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা-ব্রাহ্মনবাড়িয়া। এসময় মোঃ চঞ্চল কে ২০০ বোতল মাদক সহ হাতে নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আখাউড়া থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়। উক্ত আসামীর বিরুদ্ধে ইতিপূর্বে বিজ্ঞ আদালতে ২ টি মামলা বিচারাধীন রয়েছে।
অফিসার ইনচার্জ ওসি আসাদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীকে অদ্যই বিজ্ঞ আদালতে পেরন করা হয়েছে।













