আনোয়ার হোসেন আরিফ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি -ঃ- সারাদেশের ন্যায় ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস-২০২২ উপলক্ষে যুব র্যালি, আলোচনা সভা ও যুব ঋনের চেক হস্তান্তর ও গাছ বিতরন করা হয়েছে।
মঙ্গলবার (১ নভেম্বর ২০২২) সকাল ১০ টায় ভূরুঙ্গামারী উপজেলা হল রুমে “প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” স্লোগানে যুবদের নিয়ে র্যালির আয়োজন করা হয় । র্যালিটি উপজেলার ভিতর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
সভায় সভাপতিত্ব করেন, ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভূরুঙ্গামারী উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জালাল মন্ডল, উপজেলা যুব কর্মকর্তা ময়দান আলী, আনোয়ার হোসেন আরিফ সভাপতি- বাংলাদেশ প্রেসক্লাব ভূরুঙ্গামারী উপজেলা শাখা, ডোনেট ফর ভূরুঙ্গামারী সেচ্ছাসেবী সংগঠনের যুব সদস্যরা ও আরো অনেকেই উপস্থিত ছিলেন।













