শেখ রেজওয়ান আহমেদ কালিগঞ্জ (সাতক্ষীরা) -ঃ- সুশীলন এর ৩০ বছর পূতি অনুষ্ঠানের মাস ব্যাপী শুভ উদ্বোধন করেন মাননীয় খাদ্য মন্ত্রী। সুশীলন এর নির্বাহী কমিটির সভাপতি বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক আজিজুর রহমানের সভাপতিত্বে ও সুশীলনের নির্বাহী প্রধান বিশিষ্ট আবৃত্তিশিল্পী মোস্তফা নুরুজ্জামান এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন এনিজও ব্যুরো কর্মকর্তা,বিভিন্ন অঞ্চলের সংসদ সদস্য,মেয়র মহাদয়,সরকারী সাংবাদিক কর্মকর্তা,ইউপি চেয়ারম্যান, সহ আরো গন্যমান্য অতিথি মহাদয়। কালিগঞ্জ সুশীলন এর আঞ্চলিক কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে অনলাইনে বড় পর্দায় অনুষ্ঠান উপভোগ করেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সহ সুশীলন পরিবার/ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বেনাডোনা গ্রামে জন্ম ১৯৯১ সালে সেই থেকে সুশীলন একটি বেসরকারি সংস্থা হিসাবে বাংলাদেশের মানুষের কল্যাণে ১৯৯১ সাল থেকে কাজ করে আজ ২০২১ সালে ৩০ বছর পূর্ণ হয়েছে এই সময়ে সুশীলন ৬৪ জেলায় ১৩১ টি প্রতিষ্ঠান এর সহযোগিতায় চারশত প্রকল্পের মাধ্যমে প্রায় এক কোটি পরিবার কে সহযোগিতা করা হয়েছে যার মধ্যে ১০ লক্ষ পরিবারকে দুর্যোগকালীন সময়ে সহযোগিতা দেয়া হয়েছে বর্তমানে সুশীলনের প্রতি বছর গড়ে ১৬৫০ কোটি টাকা বাজেট ঘোষণা করে এবং প্রায় দুই হাজার কর্মী বাহিনী সবার পিছে সবার নিচে মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে ৩০ বছর পূর্তি উপলক্ষে সুশীলন সংস্থা এই অর্জনকে তুলে ধরার জন্য মাসব্যাপী এক বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করেছে সেই লক্ষ্যে ২ নভেম্বর থেকে ৩০ শে নভেম্বর ২০২১ পর্যন্ত উদযাপন করা হবে তারই ধারাবাহিকতায় আগামী ১৩ নভেম্বর কক্সবাজারে সুশীলদের ৩০ বছর পূর্তি উৎসব অনুষ্ঠান এবং আগামী ২৬ ও ২৭ নভেম্বর মুন্সিগঞ্জ সুশীলের টাইগার পয়েন্ট জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সুশীল রায় ৩০ বছর পূর্তি উৎসব অনুষ্ঠিত হবে ৩০ বছর পূর্তি উৎসব উদযাপন সাফল্যমন্ডিত করতে ইতিমধ্যেই সুশীলন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।













