জাহাঙ্গীর আলম মুকুল, নিজস্ব প্রতিবেদক -ঃ- খুলনা ডুমুরিয়ায় খড় /বিচালি কাটার সময়, খড়/বিদ্যুৎ চালিত বিচালি মাড়াইয়ের মেশিনে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নজরুল মালি নামের এক ব্যাবসায়ির মৃত্যু হয়েছে।
নিহত নজরুল মালি ডুমুরিয়া উপজেলার গোবিন্দ কাটি গ্রামের হোসেন মালির জেষ্ট পুত্র ও কাঁঠালতলা বাজারের সোনিয়া ট্রেডার্সের স্বত্তাধিকারী।

(মঙ্গলবার) ১লা নভেম্বর সকাল ৮ টার দিকে উপজেলার বরাতিয়া গ্রামে এ দুর্ঘটনাটি ঘটেছে।
স্থানিয় ও পারববারিক সুত্রে জানা যায়(৫০)বছর বয়েসের নজরুল মালি প্রতিদিনের ন্যায় নিজ বাড়িতে বিদ্যুৎ চালিত
খড়/বিচালি মাড়াইয়ের মেশিনে, খড় /বিচালি মাড়াইয়ের সময় অসাবধানতা বসত বিদ্যুৎ স্পৃষ্টে আহত হয়।
উক্তসময় স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পথিমধ্যে মৃতূবরণ করে।
বিষয়টি নিশ্চিত করেন, উপজেলা সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, জরুরী বিভাগের ডাঃ মোঃ আবু হাসান মোড়ল।













