এখন ০৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদী পলাশ উপজেলার ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় বৃদ্ধা নিহত

এস আলম, নরসিংদী -ঃ- নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় রেনু বেগম (৬৮) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। বুধবার সকালে ঘোড়াশাল রেলস্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেনু বেগম উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার আলীরটেক গ্রামের মৃত কদম আলীর স্ত্রী।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে টান ঘোড়াশালের রেললাইন পার হয়ে পাশের গ্রামে যাচ্ছিলেন রেনু বেগম। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় রেললাইনের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে তার ছেলে আবুল হাসেম তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
আবুল হাসেম জানান, রেলক্রসিং অতিক্রম করে সামনে যাওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেন মাকে ধাক্কা দেয়। খবর পেয়ে মাকে উদ্ধার করে প্রথমে ঘোড়াশাল রওশন জেনারেল হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়ার পর মা মারা যান।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক ইকবাল হোসেন জানান, রেলস্টেশন থেকে এ দুর্ঘটনার বিষয়ে আমাদের জানানো হয়নি। তবে আমরা লোকমুখে শুনেছি একজন মারা গেছেন। এ ঘটনায় বিস্তারিত জেনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

নরসিংদী পলাশ উপজেলার ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় বৃদ্ধা নিহত

প্রকাশিত হয়েছে: ০৯:৪১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২