এখন ০৪:২২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদার টাকা না দিলে বাড়িঘরে দিতেন আগুন

মইনুল ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি -ঃ- ব্রাহ্মণবাড়িয়ায় প্রতারণার অভিযোগে মহিন উদ্দিন (৫৫) নামের এক প্রতারককে আটক করেছে পুলিশ। বুধবার (২৫ অক্টোবর) সকালে সদর উপজেলার বুধল ইউনিয়নের সুতিয়ারা থেকে তাকে আটক করা হয়। মহিন উদ্দিন জেলার নবীনগর উপজেলার বগডহর মধ্যপাড়ার মৃত
আবু বক্কর সিদ্দিকের ছেলে।

পুলিশ জানায়, মহিন উদ্দিন একজন দুর্ধর্ষ অপরাধী ও প্রতারক। সে জেলার বিভিন্ন এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মুঠোফোন নাম্বার সংগ্রহ করে। এরপর ওই ব্যক্তির সম্পর্কে তথ্য সংগ্রহ করে বিকাশে টাকা দাবি করে হুমকি প্রদান করে।
তার দুটি বিকাশ নাম্বারে সে টাকা পাঠাতে বলতেন। তাদের হুমকি দিয়ে সে বলতো, যদি টাকা না দেয় তাহলে বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান আগুনে জ্বালিয়ে দিবে। ইতিপূর্বে টাকা না দেওয়ায় সে নবীনগরের ৩টি, ব্রাহ্মণবাড়িয়া সদরের ও হবিগঞ্জ জেলার মাধবপুরে বেশ কিছু বাড়িঘর আগুনে জ্বালিয়ে দিয়েছে। তাকে জেলা গোয়েন্দা শাখা একবার গ্রেফতার করলেও সে জামিন পেয়ে মুক্ত হয়ে যায়। জামিনে মুক্ত হয়ে অন্তত ১৫জনের কাছে বিকাশে টাকা দাবি করেছে এবং বেশকিছু বাড়ি ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিয়েছে। সম্প্রতি সদর উপজেলার নন্দনপুরের প্লাষ্টিক মালামালের ব্যবসায়ী
আব্দুল আহাদকে ফোন দিয়ে বিকাশে টাকা দাবি করে, নাহলে তার ব্যবসা প্রতিষ্ঠান আগুনে জ্বালিয়ে দিবে। এই হুমকি পেয়ে ব্যবসায়ী আহাদ বিকাশে প্রতারক মহিন উদ্দিনকে ৪হাজার টাকা পাঠায়। এরপর আবার হুমকি দেয় আরও টাকা না দিলে আহাদের ছেলেকে উঠিয়ে নিয়ে যাবে। এই ভয়ে ব্যবসায়ী আহাদ তার ছেলেকে স্কুলে পাঠানো বন্ধ করে দেন। পরে বিষয়টি পুলিশকে জানালে, সদর মডেল থানার পুলিশ তদন্ত করে গোপন
সংবাদের ভিত্তিতে প্রতারক মহিন উদ্দিনকে সুতিয়ারা এলাকা থেকে আটক করে।

এই বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন জানান, ‘মহিন উদ্দিনকে আটকের পর আমরা খোঁজ পেয়েছি, সে এর আগেও এমন অনেক ঘটনা ঘটিয়েছে। এই ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণ করার প্রস্তুতি চলছে।’

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

চাঁদার টাকা না দিলে বাড়িঘরে দিতেন আগুন

প্রকাশিত হয়েছে: ০২:০০:১৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২