এখন ০৪:৩০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়ায় যাত্রীবাহি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত

একেএম বেলাল উদ্দিন, চকরিয়া প্রতিনিধি -ঃ- কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় নুরুল ইসলাম (২৫) নামের মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ অক্টোবার) বেলা ১১টার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম পাবর্ত্য বান্দরবান জেলার লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের আশরাফপাড়া গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে। পেশায় তিনি কৃষিজীবি।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, (মঙ্গলবার) সকালে নুরুল ইসলাম চকরিয়া পৌরশহর থেকে কাজ শেষে বেলা ১১টার দিকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। হারবাং ইউনিয়নের উত্তর হারবাং এলাকায় পৌঁছলে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় সড়ক থেকে ছিটকে পড়েন। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মহাসড়কের চকরিয়া উপজেলার চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) পরিদর্শক মো. মুর্শেদুল আলম ভূঁইয়া বলেন, মঙ্গলবার বেলা ১১টার দিকে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে ঘাতক বাস ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

তিনি বলেন, পরিবারের পক্ষ থেকে আবেদন করায় নিহতের লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। তবে ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষে লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

চকরিয়ায় যাত্রীবাহি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত

প্রকাশিত হয়েছে: ০৪:৪৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২