এখন ০৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আছে মাটি নাই গাছ, চাকায় ঘুরে দেখে-শুনে লাগাবো গাছ’

মইনুল ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি -ঃ- জলবায়ু সচেতনায় সারাদেশব্যাপি সাইকেলে ঘুরে প্রচারণা শুরু করবে ‘মনিং স্কোয়াড’ নামে একটি সংগঠন। সচেতনা সৃষ্টির অংশ হিসেবে প্রতি জেলার নয়টি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ, প্লাস্টিক পণ্য ব্যবহার করার বিষয়ে কর্মশালা করা হবে।

এরই অংশ হিসেবে মনিং স্কোয়াডের প্রতিনিধি আব্দুল্লাহ মজনু বুধবার সকাল ছয়টায় ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজের সামনে থেকে সিলেটের উদ্দেশ্যে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবেন। এটিই হবে কর্মসূচির আনুষ্ঠানিক শুরু। আব্দুল্লাহ মজনু এরই মধ্যে মঙ্গলবার ব্রাহ্মণাবড়িয়ার নয়টি শিক্ষা প্রতিষ্ঠানে মোট ২৫টি বৃক্ষরোপণ করেছেন ও জলবায়ু সচেতনতা বিষয়ে কথা বলেছেন।

বরিশাল জেলার বাসিন্দা আব্দুল্লাহ মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যম কে জানান, দেশের সাতটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গড়া সংগঠন হলো মনিং স্কোয়াড। জলবায়ু সচেতনা গড়ে তুলতে তারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে পরামর্শ চেয়ে চিঠি দেন। এরই আলোকে প্রাথমিকভাবে ৯০ দিনে সাইকেলে সারাদেশ ঘুরে এ কর্মসূচি পালন করা হবে। প্রতি জেলায় মোট ২৫টি করে বৃক্ষরোপণ করা হবে। অবস্থান করা হবে এক থেকে দুইদিন। 

এ কাজে প্রতি জেলার স্থানীয় সাইক্লিষ্টসহ শুভাকাংখীদের সহায়তা নেওয়া হবে। সফলভাবে প্রথমধাপ শেষ করতে পারলে আগামী ১০ বছর প্রতি জেলায় অন্তত ১০ বার করে যাওয়ার হবে। তখন মনিং স্কোয়াড এর অন্যান্য সদস্যরাও এতে যোগ দিবেন। 

ঢাকার স্টামফোর্ড ইউনিভার্সিটিতে জার্নালিজমে শেষ বর্ষে অধ্যয়নরত আব্দুল্লাহ মজনু জানান, শিক্ষক বাবা মাওলানা আব্দুল জলিল ও শিক্ষক মা ফেরদৌসি খানের অনুপ্রেরণায় তিনি এ ধরণের সচেতনামূলক কাজের বের হয়েছেন। সংগঠনের টাকায় গাছ কেনাসহ আনুষাঙ্গিক ব্যয় বহন করা হবে। ব্রাহ্মণবাড়িয়াতে প্রচারণা চালাতে গিয়ে বেশ সাড়া পেয়েছেন।

আব্দুল্লাহ’র ব্রাহ্মণবাড়িয়ার শুভাকাংখী কলেজ শিক্ষক আলী আহাদ রতন ও সাইক্লিষ্ট মো. নোমান বলেন, ‘বৈরি আবহাওয়া উপেক্ষা করেই আব্দুল্লাহ প্রচারণা চালিয়েছেন। এ উদ্যোগটি বেশ ভালো ও সময়োপযোগি হওয়ায় আমরা সহযোগিতা করেছি।’

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

আছে মাটি নাই গাছ, চাকায় ঘুরে দেখে-শুনে লাগাবো গাছ’

প্রকাশিত হয়েছে: ০২:১৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২