এখন ০৪:০৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঘূর্নিঝড় সিত্রাংয়ের প্রভাবে কসবায় গাছ চাপায় যুবক নিহত

মইনুল ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি -ঃ- ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ঘূর্নিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঘরের উপর গাছ চাপা পড়ে জয়নাল আবেদীন-(৩২) নামে এক যুবক নিহত ও তার স্ত্রী নীপা আক্তার আহত হয়েছেন। গত সোমবার রাত সাড়ে ১১টায় কসবা উপজেলার গোপীনাথপুর গ্রামে এই ঘটনা ঘটে।

খবর পেয়ে গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাউছার ভূইয়া জীবন ও উপজেলা নির্বাহী অফিসার মাসুদ-উল-আলম ঘটনাস্থল পরিদর্শন  করেছেন। তারা নিহতের পরিবারকে সহায়তার আশ্বাস দেন।

নিহতের স্ত্রী নীপা আক্তার বলেন, সোমবার রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণ-পশ্চিম দিক থেকে তীব্র বেগে দমকা হাওয়া শুরু হয়। এ সময় ঘরের পাশে থাকা একটি গাছ আচমকা ঘরের উপর পড়লে কোন কিছু বুঝার আগেই ঘুমন্ত অবস্থা গাছ চাপা পড়ে তার স্বামী জয়নাল আবেদীন ঘটনাস্থলেই নিহত হন। তিনি আহত হন। এসময় তার  চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে তাদেরকে উদ্ধার করেন। স্বামীকে হারিয়ে অনেকটাই বাকরুদ্ধ নীপা। প্রিয় সন্তানকে হারিয়ে বার বার কান্নায়  ভেঙ্গে পড়ছেন নিহত জয়নালের মা হাসিবা আক্তার ও ভাই আল আমীন। তাদের কান্নায় ভারী হয়ে উঠে এলাকার পরিবেশ।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

ঘূর্নিঝড় সিত্রাংয়ের প্রভাবে কসবায় গাছ চাপায় যুবক নিহত

প্রকাশিত হয়েছে: ০১:২২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২