তানোর (রাজশাহী) প্রতিনিধি -ঃ- রাজশাহী তানোর বালিকা উচ্চ
বিদ্যালয়ের জায়গা জবরদখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিদ্যালয়ের পক্ষে প্রধান শিক্ষক বাদি হয়ে একজনকে বিবাদী করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), তানোর থানার অফিসার ইন্চার্জ (ওসি) ও স্থানীয় ওয়ার্ল্ড কাউন্সিলরের কাছে লিখিত অভিযোগ করেছেন। এদিকে বিদ্যালয়ের জায়গা জবরদখল করে পরিবেশ নষ্ট করায় শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবক মহলে তীব্রক্ষোভ ও অসন্তোস বিরাজ করছে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, অবৈধ ঘরের কারণে শিক্ষার পরিবেশ বিঘ্নিত ও মাদকাসক্তদের আড্ডাবাজিতে তারা আতঙ্কিত। তারা বলেন, দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা না হলে তারা মানববন্ধনসহ আন্দোলনে যাবেন।
জানা গেছে, তানোর পৌর এলাকার গুবিরপাড়া মহল্লার বাসিন্দা মৃত আব্দুস সোবহানের পুত্র ও জামায়াত মতাদর্শী সাইদুর রহমান কিছু মাদকাাসক্ত যুবকদের নিয়ে রাঁতের আঁধারে বিদ্যালয়ের জায়গা জবরদখল করে টিনের ঘর তৈরী ও সেখানে ছাগল রাখছেন এতে পরিবেশ দুষিত হচ্ছে। অন্যদিকে সেখানে মাদকাসক্তদের আড্ডার কারণে শিক্ষার্থীদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। বিদ্যালয় কর্তৃপক্ষ অবৈধ দখলদার সাইদুর রহমানকে জায়গা ছেড়ে দিতে বললে তিনি তালবাহানা শুরু করেন।
এদিকে অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনা স্হল পরিদর্শন করে বিবাদী সাইদুরকে বিদ্যালয়ের জায়গা থেকে স্বেচ্ছায় টিনসেট খুলে নিতে বলেন। এসময় সাইদুর টিনসেট খুলে নেয়ার প্রতিশ্রুতি দিয়ে সময় প্রার্থনা করেন। কিন্ত্ত দীর্ঘ প্রায় তিন মাস অতিবাহিত হলেও সে টিনসেড অপসারণ না করে কালক্ষেপণ করছেন। এবিষয়ে তানোর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, সীমানা প্রাচীরসংলগ্ন জায়গাটি বিদ্যালয়ের নামে লিজ নিয়ে নিয়মিতভাবে সরকারকে লিজমানি পরিশোধ করা হচ্ছে। কিন্ত সাইদুর পেশীর শক্তির বলে সেই জায়গা অবৈধভাবে জবরদখল করে শান্তিপূর্ণ পরিবেশ নস্ট করছে। এবিষয়ে কমিটির সভাপতি ওয়াজির হাসান প্রতাপ সরকার বলেন, অবৈধভাবে ঘর নির্মাণের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করা হয়েছে। নির্মাণাধীন ঘর উচ্ছেদ করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছি। এবিষয়ে জানতে চাইলে সাইদুর রহমান এসব অভিযোগ অস্বীকার করে বলেন, জায়গা তার স্কুল অহেতুক তাদের জায়গা বলে দাবি করছে।













