মোঃ রবিউল ইসলাম মিনাল, গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিনিধি -ঃ- রাজশাহীর গোদাগাড়ীতে ইং-২৪/১০/২০২২ তারিখ সকাল ১১.৩০ ঘটিকায় গোদাগাড়ী থানাধীন শেখালী পাড়া গ্রামস্থ শেখালীপাড়া গ্রাম হতে বটতলী গামী পাকা রাস্তার দক্ষিন পার্শ্বে লালপুকুর এর সামনে দুইজন ব্যাক্তি অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে ক্রেতার জন্য অপেক্ষা করাকালে এজাহারনামীয় ধৃত আসামী ১। মোঃ লিটন মিয়া (২৪) পিতা- মোঃ রফিকুল ইসলাম, সাং- হুজরাপুর থানা- গোদাগাড়ী, জেলা- রাজশাহীকে ১০০ (একশত) গ্রাম হেরোইন সহ গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে ধৃত আসামী ও পলাতক আসামীর বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। মামলাটি তদন্তাধীন।













