এখন ০৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পুনরায় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই, সাধারণ সম্পাদক বাদল

সুরাইয়া আক্তার, বার্তা সম্পাদক -ঃ- নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও ষষ্ঠ কাউন্সিলের মধ্য দিয়ে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই ও বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত মো. শহিদ বাদল।  
রোববার (২৩ অক্টোবর) বিকেলে আগামী তিন বছরের জন্য তাদের নাম ঘোষণা করেন প্রধান অতিথির বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শহরের ইসদাইর পৌর ওসমানী স্টেডিয়ামে বেলা আড়াইটার দিকে সম্মেলনের উদ্বোধন করেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ডা. মো. আব্দুর রাজ্জাক এমপি।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাইয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহিদ বাদলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম এমপি, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাজী নজিবুল্লাহ হিরু,  মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস এমপি,মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ এমপি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, বাংলাদেশ আওয়ামীলীগের কার্যকরী সদস্য এড. রিয়াজুল কবীর কাওছার, আনোয়ার হোসেন, সাহাব উদ্দীন ফরাজী, নারায়ণগঞ্জ-১ আসনের এমপি বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), নারায়ণগঞ্জ- ৪ আসনের এমপি একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী, নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু। 
এদিকে দীর্ঘ ২৫ বছর পর নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের এ সম্মেলন অনুষ্ঠিত হলো। আওয়ামী লীগের নির্বাচনীয় প্রতীক নৌকার আদলে বানানো হয়েছিল বিশাল মঞ্চ।
সম্মেলনকে ঘিরে দুপুর থেকে জেলা আওয়ামী লীগের সকল উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুনের সুসজ্জিত হয়ে, ঢাক ঢোল বাজনা বাজিয়ে মিছিল মিছিল শ্লোগানে শ্লোগানে সম্মেলনস্থলে ইসদাইর পৌর ওসমানী স্টেডিয়ামে জড়ো হন। 
এ সময় জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পথচারনায় জেলা আওয়ামী লীগের সম্মেলন জনসভায় পরিণত হয়। আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মুখে স্লোগানে স্লোগানে মুখরিত ছিল পুরো ইসদাইর পৌর ওসমানী স্টেডিয়াম।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

পুনরায় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই, সাধারণ সম্পাদক বাদল

প্রকাশিত হয়েছে: ০৬:০৯:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২