মাহবুব আলম, নওগাঁ প্রতিনিধি -ঃ- নওগাঁর ঐতিহ্যবাহী আবৃত্তি সংগঠন আবৃত্তি পরিষদের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ৷
গত ২১ অক্টোবর ২০২২ইং তারিখে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে দিনব্যাপী এই কর্মসূচী শুরু হয়েছিল।

পুরাতন কালেক্টর চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে সদর উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়েছিল ৷
এ উপলক্ষে আলোচনা সভা, আবৃত্তি প্রযোজনা, বরেন্য আবৃত্তি শিল্পীর একক আবৃত্তি
ও পুরস্কার বিতরন করা হয়েছিল ৷
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব খালিদ মেহেদী হাসান, পি এ এ, জেলা প্রশাসক নওগাঁ ৷
উদ্বোধক ছিলেন নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ রাশিদুল হক।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মোঃ ময়নুল হক দুল দুল ৷













