স্বাধীন বাবু, বিশেষ সংবাদদাতা -ঃ- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, যশোর জেলা ইউনিট কমান্ডের সাবেক সহকারি কমান্ডার জনাব মকবুল হোসেন ব্রেইনস্ট্রোকে, যশোর ২৫০ শয্যা হাসপাতালে সিসিইউ তে মুক্তিযোদ্ধা কেবিন বেডনং-২ ভর্তি রয়েছেন। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, যশোর জেলা শাখার পক্ষ থেকে এই মুক্তিযোদ্ধার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
গুরুতর অসুস্থ যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জনাব মকবুল হোসেন এর সার্বিক খোঁজ খবর নিতে হাসপাতালে ছুটে আসেন বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম, বীর মুক্তিযোদ্ধা এ এইচ এম মূযহারুল ইসলাম মন্টু, বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা আরমান আলী কাসেম ও মুক্তিযোদ্ধার সন্তানেরা। জনাব মকবুল হোসেন এর দ্রুত সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।তার কন্যা রোজি হোসাইন সহ পরিবারের সবাই জনাব মকবুল হোসেন এর সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।













