এখন ০৪:০২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বেশি দামে চিনি বিক্রি করায় ব্রাহ্মণবাড়িয়ায় চার দোকানীকে জরিমানা

মইনুল ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি -ঃ- বেশি দামে চিনি বিক্রি করার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার চার দোকানীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মেহেদী হাসানের নেতৃত্বে পৌর এলাকার আনন্দবাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় চারটি দোকানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মেহেদী হাসান জানান, ৯০ টাকার বদলে ১১০ টাকা বিক্রি করছে এমন চারজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

বেশি দামে চিনি বিক্রি করায় ব্রাহ্মণবাড়িয়ায় চার দোকানীকে জরিমানা

প্রকাশিত হয়েছে: ০২:১৮:০৩ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২