এখন ০৫:৩০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যানের সংবাদ সম্মেলন ‘রাজনৈতিক দলগুলোর মধ্যে ইভিএম নিয়ে আগ্রহ বেড়েছে’

মইনুল ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি -ঃ- ‘ইভিএমে ভোটগ্রহন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে সংশয় ও অনীহা ছিলো। কিন্তু গত ১৭ অক্টোবর অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচন ইভিএমের মাধ্যমে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ইভিএমের মাধ্যমে সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে ভোট গ্রহন সম্পন্ন হওয়ায় রাজনৈতিক দলগুলোর মধ্যে ইভিএম নিয়ে আগ্রহ বেড়েছে।’

সততা ও নিষ্ঠার সাথে জেলা পরিষদের কার্যক্রম পরিচালনা করার প্রতিশ্রুতি ব্যক্ত করে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার এসব কথা বলেন। তিনি শনিবার বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আয়োজিত নির্বাচনোত্তর সাংবাদিকদের সাথে এক মতবিনিময় করেন। 

এ সময় তিনি আরো বলেন, ‘জেলা পরিষদ নির্বাচন ছিলো সুষ্ঠু, শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচনের মডেল। আগামীতে দেশের সকল নির্বাচন ইভিএমে অনুষ্ঠিত হলে নির্বাচন নিয়ে কেউ অভিযোগ বা আপত্তি তুলতে পারবে না।’

তিনি সততা ও নিষ্ঠার সাথে জনকল্যাণে জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে তাঁর কার্যক্রম পরিচালনা করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, ‘প্রধানমন্ত্রী ঘোষনা অনুযায়ী ‘গ্রাম হবে শহর’ এই ধারণাকে গ্রহন করে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও উপজেলা পরিষদকে সমন্বয় করে জেলায় উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করবো। আমি যদি কোন দুর্নীতি করি তাহলে আপনার তা লিখবেন।’ 

এর আগে জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আল-মামুন সরকারকে প্রেসক্লাবের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের আহবায়ক রিয়াজ উদ্দিন জামির সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ক্লাবের সদস্য সচিব জাবেদ রহিম বিজন। প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি আল- আমিন শাহীনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন খাঁন খোকন, তথ্য ও গবেষনা সম্পাদক সৈয়দ মিজানুর রেজা, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোঃ শাহ আলম প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যানের সংবাদ সম্মেলন ‘রাজনৈতিক দলগুলোর মধ্যে ইভিএম নিয়ে আগ্রহ বেড়েছে’

প্রকাশিত হয়েছে: ১০:৪৫:১২ পূর্বাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২