মোঃ কামাল হোসেন -ঃ দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিন্টিং মাষ্টার এসোসিয়েশনের ১ম বর্ষপূর্তি। আগামী ১ ডিসেম্বর ২০২২ তারিখে ১(এক) বছর পূর্ন হবে। বর্ষপূর্তি উপলক্ষে সংগঠনটি আয়োজন করতে যাচ্ছে জমকালো অনুষ্ঠানের। গত ১(এক) বছর পূর্বে সকল মাষ্টারদের সম্মানের লক্ষে কর্ম পরিকল্পনা নিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়। ১(এক) বছর পথ চলায় মাষ্টার ছাড়াও অনেক প্রতিষ্ঠানের মালিকেদর সাথে নিয়ে কাজ করছে সংগঠনটি। সংগঠনের উদ্দেশ্য শুধু মাষ্টার নয়, মালিকদেরও স্বার্থ রক্ষায় সহযোগিতার দৃষ্টিভঙ্গি আছে সংগঠনটির। সংগঠনের কয়েকজন কর্মকর্তার সাথে কথা বলে যানা যায়, সকলের সহযোগীতায় আগামী ২ ডিসেম্বর ২০২২ইং তারিখে ১ম বর্ষপূর্তি অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে।













