বিশেষ সংবাদদাতা -ঃ অর্থ মন্ত্রীর সহকারী একান্ত সচিব পদ হতে অব্যহতি চেয়েছেন কে এম সিংহ রতন
অর্থ মন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সহকারী একান্ত সচিব পদ হতে অব্যহতি চেয়েছেন কল্যাণ মিত্র সিংহ রতন। অর্থ মন্ত্রীর কাছে এ ব্যাপারে লিখিত আবেদন করার পর মন্ত্রী সেটি গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
অব্যহতি চেয়ে করা আবেদনে কে এম সিংহ রতন শারীরিক অসুস্থতার কথা বলেছেন॥
তিনি বিগত ১৯৯৫ সাল হতে প্রায় ২৮ বছর যাবৎ আ হ ম মুস্তফা কামালের সাথে কাজ করেন। আবেদন পত্রে উল্লেখ করেন, বর্তমানে তার শারিরীক অবস্থা ভালো না গত ৫-৬ বৎসর যাবৎ হাটু ও পায়ের ব্যাথা ( osteo arthrities) রোগে ভুগছেন। অনেক চিকিৎসা নিয়েছি কিছুই হচ্ছে না, ডাক্তার পরামর্শ দিয়েছেন যাতায়াত কম করতে এবং বিশ্রাম নিতে।













