মোঃ জহুরুল ইসলাম সৈকত, বিশেষ সংবাদদাতা -ঃ বগুড়ায় অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবি সংগঠন শিবগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাবের আগামি ১ বছরের জন্য পুর্ণাঙ্গ কমিটি ঘোষনা মোঃ সামিউল ইসলাম কায়েব সভাপতি ও মোঃ ইমরান নাজিরকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। (মঙ্গলবার ১৮ই অক্টোবর ২০২২ইং) সকাল ১০টায় অত্র সংগঠনের অস্থায়ী কার্যলয়ে সংগঠনের ২০২২-২৩ বছরের জন্য এ নতুন কমিটি ঘোষণা করা হয়। অত্র সংগঠনের প্রধান উপদেষ্টা লায়ন খায়রুল আলম লাখিন, ও উপদেষ্টা সদস্য মোঃ রিজ্জাকুল ইসলাম রাজু, মোঃ সাইদুর রহমান, মোঃ এনামুল হক বিজয়, মোঃ আব্দুল আজিজ, মোঃ সাজু আহম্মেদ।
কমিটির সদস্যরা হলেন— সহ- সভাপতি মোঃ জিহান হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক, আবু বক্কর সিদ্দিক সহ ১০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।মঙ্গলবার সকালে শুরু হওয়া সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সামিউল ইসলাম কায়েব সভায় বিগত ১ বছরের জন্য সংগঠনের সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন।যে পদগুলো শূণ্য রয়েছে ঐ পদে সর্ব-সম্মতিক্রমে সংগঠনের দায়িত্বশীল সদস্যদেরকে হস্তান্তর করার হবে।
কমিটির উপদেষ্টার প্রস্তাব ও সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ নাজমুল হুদা স্বাক্ষরিত ১বছরের জন্য কমিটি অনুমোদন দেন।
সবশেষে কার্যকরি কমিটিতে নতুন সদস্যদেরকে স্বাগত জানানো হয় এবং নবাগত সকল সদস্যরা সংস্থার জন্য সর্বাত্নক সহযোগীতা করবেন বলে প্রতিশ্রুতি দান করেন। অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা নাজমুল হুদা
কার্যকরি কমিটিতে আগত সকল রক্তযোদ্ধা সদস্যগনকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন ।













