এখন ০৪:৫০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কালিগঞ্জে ৩৫তম উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করলেন রহিমা সুলতানা বুশরা

শেখ রেজওয়ান আহমেদ, কালিগঞ্জ (সাতক্ষীরা) -ঃ সাতক্ষীরার কালিগঞ্জে ৩৫তম উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করলেন রহিমা সুলতানা বুশরা। বুধবার (১৯ অক্টোবর) বেলা ২ টায় কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের নিকট হতে দায়িত্বভার গ্রহন করেন। খুলনা জেলার পাইকগাছা উপজেলার কৃতি সন্তান রহিমা সুলতানা বুশরা পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০০৪ সালে মাধ্যমিক ও ফসিয়ার রহমান মহিলা কলেজ থেকে ২০০৬ সালে উচ্চ মাধ্যমিক পাশ করে জাহাঙ্গীরনগর বিশ্ব বিদ্যালয়ে দর্শন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২০১৬ সালের পহেলা জুন ৩৪ তম বিসিএস এর প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে প্রথম কর্মস্থল রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। পরবর্তীতে বাগেরহাটের ফকিরহাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। ২০২২ সালের জানুয়ারি মাসে সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোন্নতি পান তিনি। ৪ বোনের মধ্যে রহিমা সুলতানা বুশরা সকলের কনিষ্ঠ। ব্যক্তিগত জীবনে রহিমা সুলতানা বুশরা বিবাহিত। গত ৬ অক্টোবর খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের এক প্রজ্ঞাপনে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে রহিমা সুলতানা বুশরা’কে পদায়ন করা হয়।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

কালিগঞ্জে ৩৫তম উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করলেন রহিমা সুলতানা বুশরা

প্রকাশিত হয়েছে: ০৩:৪০:০৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২