এস ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি -ঃ নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় ৫ গার্মেন্স শ্রমিক ও এক স্কুল শিক্ষার্থী সহ ৬ জন আহত হয়েছে।
মঙ্গলবার ১৮ অক্টোবর রাতে উপজেলার লালপুর-ঈশ্বরদী সড়কের ভাদুর বটতলা নামকস্থানে ভুটভুটিকে পেছন থেকে পাওয়ার টলির ধাক্কা দিলে এই ঘটনা ঘটে। আহতরা লালপুর ও ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। আহতরা হলো, সালমা, নাসরিন, তাহেরা রিপা,সুরাইয়া ।

অন্যদিকে বুধবার ১৯ অক্টোবর সকালে উপজেলার লালপুর-বনপাড়া সড়কের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে রাফি নামের এক স্কুল শিক্ষার্থীকে বাই সাইকেলসহ ড্রাম ট্রাক চাপা দিলে রাফি (১৪) গুরুতর আহত হয়। আহত রাফি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। আহত রাফি উপজেলার লালপুর ইউনিয়নের ছয়রাস্তা মোড়ের শামসুল আরেফিনের সন্তান ও লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।













