মোঃ আব্দুর রাজ্জাক আল রোহান,
সুন্দরগঞ্জ ( গাইবান্ধা) প্রতিনিধি -ঃ গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থী জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃআবু বকর সিদ্দিক( তালগাছ) প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৫৮৩ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সদ্য বিদায়ী জেলা পরিষদ চেয়ারম্যান ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোঃআতাউর রহমান আতা (ঘোড়া) প্রতীক নিয়ে পেয়েছেন ৫২৪ ভোট এবং মোঃশরিফুল ইসলাম (হেলিকপ্টার) প্রতীকে পেয়েছেন ৫ভোট।
সোমবার (১৭ অক্টোবর) বিকেল ৪ টার দিকে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও গাইবান্ধা জেলা প্রশাসক মোঃ অলিউর রহমান বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
এর আগে সকাল ৯টায় জেলার ৭ উপজেলার ৭টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলে।
নির্বাচনের রিটার্নিং অফিসার ও গাইবান্ধা জেলা প্রশাসক মোঃঅলিউর রহমান বলেন, সুষ্ঠু শান্তিপূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হয়নি। ভোটার শান্তিপূর্ণ ভাবে ভোট প্রদান করতে পেরেছেন। নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃআবু বকর সিদ্দিক তালগাছ প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
গাইবান্ধা ৭টি উপজেলা, ৩টি পৌরসভা ও ৮১টি ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধি মোট ১১১৯ জন। এর মধ্যে ভোটার হয়ে ১১১৯ জন ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেন। তার মধ্যে ১১১১ভোট বৈধ এবং বাকি ৮ টি ভোট বাতিল হয়।
অনুষ্ঠিতব্য নির্বাচনে চেয়ারম্যান পদে তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
















