আলিফ হোসেন, তানোর -ঃ রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। মীর ইকবাল কাপ-পিরিচ প্রতীকে ৫৯৮ ভোট পেয়ে নির্বাচিত হন। বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল নির্বাচিত হওয়ায় রাজশাহী-১আসনের সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর পক্ষ থেকে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তানোর পৌর আওয়ামী লীগের আগামির নেতৃত্ব বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আবুল বাসার সুজন। তিনি বলেন, নবনির্বাচিত চেয়ারম্যান
আগামীতে সততা ও নিষ্ঠার সঙ্গে রাজশাহীবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে
রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে নব-নির্বাচিত সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদ্যের অভিনন্দন জানিয়েছেন তিনি।













