এখন ০৪:০৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ভোট হচ্ছে কড়া নিরাপত্তায়

মইনুল ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি -ঃ উপজেলা পরিষদ কমপ্লেক্সের প্রধান ফটকটি আটকানো। পরিচয় নিশ্চিত করে পকেট গেট দিয়ে ঢুকছেন ভোটাররা। একজন ‘প্রভাবশালী’ জনপ্রতিনিধি কেন্দ্রের ভোট কক্ষের সামনে বেশি সময় দাড়ালে এ নিয়ে আপত্তি উঠতেই ওনাকে সরে যেতে বলা হয়। ভোট কক্ষে দুজনের বেশি সাংবাদিক প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

সকাল সাড়ে নয়টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ ভোট কেন্দ্রের সামনে এ চিত্র। নয়টায় শুরু হয়ে বেলা সোয়া ১২টায় এখানে ৭৯ ভোট পড়ে। এখানে মোট ভোটার ৮১ জন।

সরজমিনে ঘুরে ও খোজ নিয়ে জানা গেছে, কড়া নিরাপত্তার জেলার সর্বত্র জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। জেলার নয় উপজেলাতেই একই ধরণের নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা যায়। পুলিশের পাশাপাশি র্যাব দায়িত্ব পালন করে। 

এ জেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আল-মামুন সরকারের প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থী শফিকুল আলম। জেলায় মোট ভোট ১৩৯৪।

শফিকুল আলম জানান, তিনি ভোটের পরিবেশে বেশ খুশি। ভোটাররা স্বতস্ফূর্তভাবে ভোট দিতে পর জয়ের ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ায় ভোট হচ্ছে কড়া নিরাপত্তায়

প্রকাশিত হয়েছে: ০৯:০০:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২