তানোর (রাজশাহী) প্রতিনিধি -ঃ রাজশাহীর তানোরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। উপজেলার বাধাইড় ইউনিয়নের (ইউপি) বদলপুর গ্রামে এঘটনা ঘটেছে। নিহতরা হলেন বদলপুর গ্রামের হযরত আলীর স্ত্রী মরিয়ম বেগম (৩০) ও পুত্র মাহাফুজুর রহমান (৮)। জানা গেছে, ১৬ অক্টোবর রোববার দুপুরে হযরত আলীর পুত্র মাহাফুজ (৮) সাবমার্সিবুল পাম্পে পানি নেওয়ার জন্য পাম্পের মুখে পাত্র ধরলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এদিকে মা মরিয়ম পুত্রকে বাঁচাতে হাত ধরে টান দিলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় গ্রামবাসী তাদের উদ্ধার করে উপজেলা সরকারী হাসপাতালে নেয়, কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষনা করে।এ ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।এ বিষয়ে তানোর থানা অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিঞা বলেন, এ ঘটনায় তানোর থানায় একটি অপমৃত্য মামলা করা হয়েছে।













