লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি -ঃ লক্ষ্মীপুরে চররুহিতা ৫নম্বর ওয়ার্ডে দীর্ঘ ৫ বছর ধরে বালু উত্তোলন কারী ভূমিদস্যু ও সন্ত্রাস বাহিনীর গডফাদার জুলহাস সহ তার ভাড়াকরা সন্ত্রাস বাহিনী ১৫ থেকে ২০ জন দিয়ে দৈনিক গণজাগরণ পত্রিকার জেলা প্রতিনিধি রাকিব হোসেন সোহেল, ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার জেলা প্রতিনিধি নাঈম হোসেন এর উপর হামলা করে গত ১৮ই সেপ্টেম্বর ২০২২ইং তারিখ রবিবার বিকাল আনুমানিক ৫টার দিকে। এ ঘটনাটি ঘটে চররুহিতা ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ড এর নতুন বেড়ি থেকে ৮০০ হইতে ১০০০ হাজার গজ দূরে মানিক কোম্পানির ইট ভাটার সামনে বেড়ির উপরে।গত ১৮ তারিখ রবিবারে বিকাল ৩ টার সময় লক্ষ্মীপুরে নিউ মার্কেট দৈনিক গণজাগরণ পত্রিকার বুরো অফিস থেকে তথ্য সংগ্রহ করার উদ্দেশ্য ২০ নং চর রমনী মোহন ইউনিয়নের ১নং ওয়ার্ডের বালুর চর গ্রামে একটি ঘটনার তথ্য সংগ্রহ করতে যাওয়ার সময় স্থানীয় ভাবে গোপন সুত্রে কয়েকজন অপরিচিত পথচারী জানান প্রায় চার মাস ধরে এখানে জুলহাস নামের এক ব্যক্তি বালু উত্তোলন করতেছে বেড়ির পশ্চিম পাশে চতুর দিকে নাল কৃষি জমির মাঝ খানে তার কাটা দিয়ে ঘিরাউর ভিতরে একটি জ্বল শায়ী দিঘির থেকে বালু উত্তোলন চলছে। গোপন সুত্রে তথ্য দেওয়া ব্যক্তিদের নাম পরিচয় জানতে চাইলে তারা বলেন আমাদের নাম বলা যাবেনা আমরা ৫নং ওয়ার্ড বাসিন্দা আমাদের নাম বললেই সমস্যা আছে রাত্রে ঘরে ডুকে গলায় জবা করবে জুলহাস।পরে ঘটনার স্থলে গিয়ে দেখি বালু উত্তোলনের তথ্য দেওয়া ঘটনা সত্য।ড্রেইজার মেশিনের পাশে দুইজন উপস্থিত থাকা বালু উত্তোলন কারীদের জিজ্ঞেস করে জানতে চাইলে তারা রশিদ মোল্লার ভাগিনা জুলহাস মোল্লার কথা বলেন।পরে একপর্যায়ে মোবাইল নম্বর চাইলে আমাদের কাছে নাই বলে বিভিন্ন বাসায় কথা বলতে দেখি ঘটনার স্থল থেকে চলে আসা হয় ২০০ থেকে ৩০০ গজ দুরে বেড়ির উপরে। এসিল্যান্ডকে বালু উত্তোলনের বিষয়ে মুঠোফোনে রবি কোম্পানির রবি সিম থেকে কল করে জানানো হইলে তিনি বলেন ঘটনার স্থল মেসেজ করে ঠিকানা পাঠিয়ে দিতে বলেন।পরে মেসেজ এর মাধ্যমে ঠিকানা পাঠিয়ে দেওয়ার পর আবার কল করি লক্ষ্মীপুর সদর ভুমি কর্মকর্তার নিকট। কিন্তু এসিল্যান্ড মুঠোফোনের কল রিসিভ না করে মোবাইলটি দেওয়া হয় তার সহ কারীর নিকট।সহ কারী মুঠোফোন রিসিভ করে জানান, স্যার এখন ব্যাস্ত অফিসে মিটিং চলছে, যা বলার আমাকে বলুন,পরে মেসেজ পাঠিয়ে দেওয়ার কথা জানিয়ে দেওয়া হলে তিনি ঘটনার স্থলে দুই সাংবাদিক গণমাধ্যম তথ্য সংগ্রহ করা কর্মী কে উপস্থিত থাকতে বলে মুঠোফোনের কল কেটে দেয়।তার কিছু সময় যেতে না যেতে চররুহিতা ইউনিয়ন ভূমি অফিস থেকে কল করে আবারও ঠিকানা জানতে চেয়ে সটকাট ঠিকানা আমাদের স্টাফ চিনবে না বলে জানান চররুহিতা ভূমি তসিলদার। এবং দুইজন সংবাদ কর্মী কে একইভাবে উপস্থিত থাকতে বলেন চররুহিতা ভূমি তসিলদার।চররুহিতা ভূমি অফিসে স্টাফ শিশির দাস ও মামুন পাটোয়ারী কে একটি মোটরবাইকে আসতে দেখে সাংবাদিকরা জিজ্ঞেসা করতে থাকে এসিল্যান্ড স্যার কোথায়, স্যার আসেনি, আপনারা দুইজন কেনো, আপনাদের সাথে পুলিশ প্রশাসন নেই কেনো। আমরা আপনাদের সাথে একা ঘটনার স্থলে যাওয়া ঠিক হবেনা। আমাদের রিক্স নিবে কে আপনারা যান,চররুহিতা ভূমি অফিস স্টাফ শিশির দাস বলেন,আর কাউকে প্রয়োজন আছে বলে আমার মনে হয়না। আপনারা আমার সাথে আসুন দেখেন আমি কি হাল করি।শিশির দাস একথা বলে নিজের হাতে একটি ঘরের থেকে দাঁ এনে নিজ হাত দিয়ে একটি এপোয়ার পাইবের কিছু অংশ কেটে দেন।পরে ঘটনার স্থল থেকে বেড়ির উপর হয়ে আসার সময় একটি মোটরবাইকে দৈনিক গণজাগরণ পত্রিকার জেলা প্রতিনিধি রাকিব হোসেন সোহেল, ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার জেলা প্রতিনিধি নাঈম হোসেন, কে চলতি মোটরবাইকে লাথি মারলে চলতি মোটরবাইক থেকে গাড়ি সহ উল্টে বেড়ির নিচে পড়ে যায় দুইজন গণমাধ্যম কর্মী।সেখান থেকে দৈনিক গণজাগরণ পত্রিকার জেলা প্রতিনিধি রাকিব হোসেন সোহেল, ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার জেলা প্রতিনিধি নাঈম হোসেন, ওঠার চেষ্টা করিলে ভূমিদস্যু জুলহাস দৈনিক গণজাগরণ পত্রিকার জেলা প্রতিনিধি রাকিব হোসেন সোহেল কে সেখানে এলোপাথাড়ি কিল ঘুষি লাথি ও হকিস্টিক দ্বারাই হামলা শুরু করে।শুধু তাই নয় ভূমিদস্যু জুলহাস ও তার সন্ত্রাস বাহিনী মিলে তাদের কোমরে থাকা বেইল দিয়ে মেরে গুরুত্বর আহত করেন। আগাতের কারণে এসময় মাথায় রক্ত জমাট বেঁধে পড়ে চাক হয়ে যায়, ও কোমরের মাংস থেঁতলে যায়।এবং তলপেটের নিচে ও গোপন অঙ্গ কোর্সের দুই পাশের উপরে ব্লাড জনিত রক্ত পানির জমাট বেঁধে পড়তে দেখা যাচ্ছে।ভূমিদস্যু বালু উত্তোলন কারী সন্ত্রাস বাহিনীর গডফাদার জুলহাস ও তার সন্ত্রাস বাহিনী ১৫ থেকে ২০ জন দিয়ে সঙ্গে থাকা একটি ডিয়েসেলার ক্যামেরা ও একটি এনডুয়েট টার্স মোবাইল ফোন নিয়ে যায় ও মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ২০ হাজার টাকার আর কে এস কোম্পানি নামের ১০০ সিসি মডেলের গাড়ির ক্ষয় ক্ষতি করেন ,, এবং সাথে থাকা নগদ ২৫০০ টাকা সহ নিয়ে যায় হামলা কারী সন্ত্রাস বাহিনীর গডফাদার জুলহাস ও তার সন্ত্রাস বাহিনী লোকেরা।আগাত করার ঘটনার কারণ জানিয়ে লক্ষ্মীপুর সদর থানায় দৈনিক গণজাগরণ পত্রিকার জেলা প্রতিনিধি রাকিব হোসেন সোহেল চিকিৎসাধীন থাকা অবস্থায় একটি মামলার বাদী হয়ে নিজেই সদর থানায় উপস্থিত হইয়া একটি অভিযোগ করেন। লক্ষ্মীপুর সদর থানার দ্বায়িত্ব থাকা ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন অভিযুক্ত হামলা কারী জুলহাসের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে প্রশাসন হামলা কারীর পক্ষে নয়, বিরুদ্ধে।এ ঘটনা কে কেন্দ্র করে বহু প্রচারিত দৈনিক জাতীয় পত্রিকায় হামলা কারী জুলহাসের বিরুদ্ধে বিভিন্ন অনলাইন পত্রিকা ও ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া পেপারে সংবাদ প্রচার করা হয়েছে আমরা দৈনিক গণজাগরণ পত্রিকার সম্পাদক এর পক্ষ থেকে প্রতিনিন্দ্বা জানাচ্ছি এবং হামলা কারী জুলহাস কে অতি দুরত্ব গ্রেফতার করার জন্য প্রশাসনের সুনির্দিষ্ট কামনা করছি দৈনিক গণজাগরণ পত্রিকার পক্ষ থেকে।













