এখন ০৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সান্তাহারে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মিরু হাসান বাপ্পী, বগুড়া সংবাদদাতা -ঃ বগুড়ার আদমদীঘির সান্তাহারে আরাফাত নামে চার বছর বয়সের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনী মহল্লায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। শিশু আরাফাত ওই মহল্লার রায়হান হোসেনের ছেলে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে মা-বাবার সঙ্গে খাবার খেয়ে বিকেলে খেলার জন্য বাড়ি থেকে বেড়িয়ে আসে শিশু আরাফাত। এরপর শিশু আরাফাত বাড়িতে না ফিরলে তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। একপর্যায় বাড়ির পাশে একটি পুকুরে মৃত অবস্থায় শিশুটির মৃতদেহ ভাসতে দেখে পরিবারের লোকজন। পরে ওই শিশুটির লাশ উদ্ধার করে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ ওসি রেজাউল করিম রেজা জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আইনের প্রক্রিয়া শেষে শিশুটির দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

সান্তাহারে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত হয়েছে: ১২:০৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২